শনিবার জনাব শাওন আহমেদের দাফন সুসম্পন্ন করা হয়েছে !!!
শুভ বার্তা প্রতিবেদনঃ-
লুৎফুর রহমান
ছবিঃ সংগৃহীত
দীর্ঘদিন যাবত দুরারোগ্য ক্যান্সারে ভোগে অবশেষে গত ০৯ আগস্ট ২০২২ইং রোজ মঙ্গলবার রাতে পর্তুগালের রাজধানী লিসবনের একটি হাসপাতালে ইন্তেকাল করেন বাংলাদেশী টগবগে যুবক এবং পর্তুগাল প্রবাসী জনাব শাওন আহমেদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
গত ১২ই আগস্ট ২০২২ইং রোজ শুক্রবার বাদ জুমা পর্তুগালের রাজধানী লিসবনের “সেন্ট্রাল মসজিদে” জনাব শাওন আহমেদের নামাজে জানাজা সুসম্পন্ন করা হয়। আর এর পর দিন অর্থাৎ ১৩ই আগস্ট ২০২২ইং রোজ শনিবার জনাব শাওন আহমেদের দাফনও সুসম্পন্ন করা হয়েছে।
এ বিষয়ে জনাব শাওন আহমেদের নিকট আত্মীয় ও পর্তুগাল প্রবাসী জনাব মিনহাজ এম এ হাকিম দৈনিক শুভ বার্তাকে জানিয়েছেন যে- “গত ১২ আগস্ট শুক্রবার বাদ জুমা লিসবনের “সেন্ট্রাল মসজিদে” জনাব শাওন আহমেদের নামাজে জানাজা সুসম্পন্ন করা হয় এবং এর পর দিন অর্থাৎ ১৩ আগস্ট ২০২২ইং রোজ শনিবার লিসবনের “সিমিতেরিও দি কারনিদে, আর. রিও জেজেরে, পোস্ট কোড- ১৬০০-৭৫৫, লিসবন/
Cemiterio de Carnide, R.Rio Zezere, 1600-755 Lisboa এ ওনার দাফনও সুসম্পন্ন করা হয়েছে। আপনারা সবাই জনাব শাওন আহমেদের মাগফেরাতের জন্য দোয়া করবেন।”
উল্লেখ্য যে- জনাব শাওন আহমেদের এমন অকাল মৃত্যুতে ওনার বাবা-মা, ভাই-বোন, পরিবার-পরিজন, আত্মীয়- স্বজন ও বন্ধু-বান্ধব সবাই খুবই ভেঙে পড়েছেন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন জনাব শাওন আহমেদকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।

