বাংলাদেশ এগিয়ে যাক, সেটা বিএনপি-জামায়াত চায় নাঃ ওবায়দুল কাদের
শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের বলেছেন যে- “বাংলাদেশ এগিয়ে যাক, সেটা বিএনপি-জামায়াত চায় না। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। তারা সব সময় ষড়যন্ত্র করে কিন্তু আওয়ামী লীগ জনগণের দল বলে তাদের কোণো ষড়যন্ত্র কাজে আসছে না।”
তিনি আরো বলেছেন যে- “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলেই উন্নয়ন হচ্ছে। উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে হলে সরকারের ধারাবাহিকতা থাকা প্রয়োজন।”
শনিবার নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর বাসভবন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন জনাব ওবায়দুল কাদের।

