জনাব জামশেদ আহমেদের নামাজে জানাজা সুসম্পন্ন !!!
শুভ বার্তা লন্ডন(যুক্তরাজ্য) প্রতিনিধিঃ-
ফয়সাল রহমান
২০ সেপ্টেম্বর ২০২২ইং, সময়ঃ ১৫:৪৫ মিনিট
ছবিঃ সংগৃহীত
মাথায় রক্তক্ষরণ ও ব্রেন স্ট্রোক নিয়ে গত পরশু অর্থাৎ ১৮ সেপ্টেম্বর ২০২২ইং রোজ রোববার পর্তুগাল প্রবাসী অর্থাৎ বর্তমান লন্ডন প্রবাসী জনাব জামশেদ আহমেদ সাহেব ভর্তি হয়েছিলেন লন্ডনের ” দ্যা রয়্যাল লন্ডন হসপিটালে”। এরপর তাৎক্ষণিক ভাবে শুরু হয় ওনার চিকিৎসা।
গতকাল অর্থাৎ ১৯ সেপ্টেম্বর ২০২২ইং রোজ সোমবার জনাব জামশেদ আহমেদ সাহেবের স্বাস্থ্যগত অবস্থার আরো অবনতি ঘটে। এরপর বিকেল আনুমানিক ৫.৩০ মিনিটের সময় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। মৃত্যুকালে জনাব জামশেদ আহমেদ সাহেব ৩ ছেলে ও স্ত্রী-সহ অনেক নিকট আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য যে- জনাব জামশেদ আহমেদ সাহেবের গ্রামের বাড়ী বাংলাদেশের নোয়াখালী জেলায়। ১৯৯৩ সালে প্রথম তিনি পর্তুগালে আসেন এবং ২০১৮ সালের শেষের দিকে তিনি স্থায়ীভাবে বসবাসের জন্য ইংল্যান্ডে পাড়ি জমান। যদিওবা এখনো পর্তুগালের বাণিজ্যিক নগরী পোর্তে-তে জনাব জামশেদ আহমেদ সাহেবের ব্যবসা বাণিজ্য রয়েছে। ওনার এমন আকস্মিক মৃত্যুতে একেবারেই ভেঙে পড়েছেন ওনার পরিবার-পরিজন ও নিকট আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবরা। এরই মধ্যে দেশ-বিদেশ হতে অনেকেই শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
এরপর আজ ২০ সেপ্টেম্বর ২০২২ইং রোজ মঙ্গলবার বাদ জোহর লন্ডন তথা পুরো ইউরোপের মধ্যে সবচেয়ে বড় মসজিদ “ইস্ট লন্ডন মসজিদে” শত শত মানুষের উপস্থিতিতে সুসম্পন্ন করা হয়েছে জনাব জামশেদ আহমেদ সাহেবের নামাজে জানাজা, আলহামদুলিল্লাহ।
জনাব জামশেদ আহমেদ সাহেবের এমন আকস্মিক মৃত্যুতে ওনার পরিবার-পরিজন, নিকট আত্মীয়-স্বজন এবং ওনার সুপ্রিয় বন্ধু-বান্ধবরা খুবই মর্মাহত ও শোকাভিভূত হয়ে পড়েছেন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন জনাব জামশেদ আহমেদ সাহেবকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।

