এসো হে বৈশাখ, এসো এসোঃ আজ পহেলা বৈশাখ !!!

শুভ বার্তা ডেস্কঃ-
ছবিঃ সংগৃহীত

 

এসো হে বৈশাখ, এসো এসো, আজ পহেলা বৈশাখ। দেশের মানুষের প্রাণের উৎসব বাংলা ১৪২৯ বঙ্গাব্দের প্রথম দিন। করোনা মহামারীর কারণে গত দুই বছর পর এবার বর্ণিল আয়োজনে উদযাপন করা হবে পয়লা বৈশাখ।

তবে এবার মাহে রমজানে বৈশাখ হলেও উৎসব পালনে রমজানের পবিত্রতা নষ্ট হয় এমন কোনো কার্যক্রম থেকে বিরত থাকতে সরকারি কোনো নির্দেশনা নেই। এতে ধর্মপ্রাণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে- “এ ধরনের নির্দেশনা থাকা উচিত ছিল। তারপরও পবিত্র মাসের মর্যাদা রক্ষা করেই বর্ষবরণের সব আয়োজন শেষ হবে এমনটাই তাদের প্রত্যাশা।”

বর্ষবরণের বিষয়ে আয়োজকরা দেশের গণমাধ্যমকে জানান যে- “দিনের শুরুতে চারুকলার মঙ্গল শোভাযাত্রার সাথে ভোরে রমনার বটমূলে ছায়ানটের বড় আয়োজনে বরণ করা হবে বাংলা বছরকে। এবারের বর্ষবরণের প্রতিপাদ্য হলো ‘নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’।”

সঙ্গীত পরিচালক রজনীকান্ত সেনের লেখা গান থেকে এই অংশটুকু নেয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে যে- ” এবার নববর্ষের শোভাযাত্রায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। প্রতি বছর শোভাযাত্রা চারুকলা থেকে শুরু হয়ে শাহবাগ ও টিএসটি মোড় ঘুরে ফের চারুকলার সামনে গিয়ে শেষ হয়। কিন্তু এবার ছাত্রশিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে ভিসি চত্বর সংলগ্ন স্মৃতি চিরন্তন হয়ে আবার টিএসসিতে গিয়ে শেষ হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *