আমরা চাই দেশের প্রতিটি নাগরিক ন্যায় বিচার পাকঃ প্রধানমন্ত্রী
শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
তারিখঃ ২৭ ডিসেম্বর ২০২২ইং রোজ মঙ্গলবার।
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন যে-“আমরা চাই দেশের প্রতিটি নাগরিক ন্যায় বিচার পাক। আর সে জন্য সরকার আদালতে দায়েরকৃত মামলার দ্রুত নিষ্পত্তি করে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করে দেশে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চায়।”
তিনি আরো বলেছেন যে- “আমরা আদালতে দায়েরকৃত মামলার দ্রুত নিষ্পত্তি চাই। আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই।”
প্রধানমন্ত্রী আরো বলেছেন যে- “আমরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। আমাদের সরকার জনগণের কল্যাণ নিশ্চিত করে তাদের উজ্জ্বল ও নিরাপদ ভবিষ্যতের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।”
সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের ৫৯তম বার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

