সয়াবিন তেলের দাম বৃদ্ধি জনগণকে চরম ভোগান্তিতে ফেলেছেঃ মির্জা ফখরুল
শুভ বার্তা ডেস্কঃ-
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে- “এই সরকার যে জনগণের শক্রপক্ষ- সয়াবিন তেলের দাম বৃদ্ধিতে তা আবারো প্রমাণিত হলো। ঈদুল ফিতরের প্রাক্কালে বাজার থেকে সয়াবিন তেল উধাও এবং গতকাল বৃহস্পতিবার সয়াবিন তেলের দাম বৃদ্ধি একটি নজীরবিহীন ঘটনা। যা জনগণকে চরম ভোগান্তিতে ফেলেছে।”
তিনি আরো বলেছেন যে- “ক্ষমতাসীন মহলের সিন্ডিকেটের দৌরাত্ম্যেই বাজার থেকে সয়াবিন তেল গায়েব করে এখন চরম দাম বৃদ্ধির মাধ্যমে মধ্যম ও স্বল্প আয়ের মানুষকে গচ্চা দিতে হচ্ছে অতিরিক্ত অর্থ। এই ঘটনায় জনগণকে চরম হয়রানীর মুখে ঠেলে দেয়া হয়েছে।”
জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেছেন যে- “সয়াবিন তেলের সীমাহীন মূল্যবৃদ্ধির এই ‘গণবিরোধী’ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে ভোজ্যতেল সয়াবিনের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। জনগণের অধিকার সঠিকভাবে ফিরিয়ে দিন- নয়তো জনগণই তাদের অধিকার ছিনিয়ে নিয়ে যাবেন।”
০৬ মে বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

