সিলেটের জাফলংয়ে পর্যটকদের ওপর হামলাঃ আটক ৫ জন

শুভ বার্তা সিলেট প্রতিনিধিঃ-
জসিম মাহমুদ
ছবিঃ সংগৃহীত

০৫ই মে ২০২২ইং রোজ বৃহস্পতিবার সিলেটের সুপরিচিত ও বিখ্যাত পর্যটন কেন্দ্র জাফলংয়ে ঈদের ছুটিতে বেড়াতে আসা পর্যটকদের ওপর অত্যন্ত নির্মম ও নিষ্ঠুরভাবে হামলা চালিয়েছে ওখানকার স্বেচ্ছাসেবীরা। আর এ ঘটনায় স্থানীয় পুলিশ এখন পর্যন্ত মোট ৫ জন হামলাকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।

 

প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি থেকে জানা যায় যে- “টিকিট নিয়ে বাগবিতণ্ডায় পর্যটকদের ওপর অত্যন্ত বাজে ভাবে হামলা করেন স্বেচ্ছাসেবকদের একটি দল। পরে এ হামলার ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়। ওই হামলায় আহত পর্যটক সুমন সরকার গোয়াইনঘাট থানায় মামলা করেছেন। মামলার অভিযোগে আটককৃত ৫ জনসহ অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করা হয়।”

 

বিষয়টি নিশ্চিত করে দেশের গণমাধ্যমকে গোয়াইনঘাট থানার ওসি জনাব নজরুল ইসলাম জানিয়েছেন যে- “ওই হামলাকারীদের বিরুদ্ধে নারী নির্যাতনসহ বেশ কয়েকটি ধারায় অভিযোগ আনা হয়েছে।”

উল্লেখ্য যে- বৃহস্পতিবার দুপুর ২টার দিকে টিকিট কেনা নিয়ে পর্যটকদের সঙ্গে জাফলং পর্যটন কেন্দ্রের কাউন্টারে থাকা উপজেলা প্রশাসনের কর্মীদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে কাউন্টারে থাকা কর্মীরা লাঠিসোটা দিয়ে পর্যটকদের মরধর করেন। এ সময় কয়েকজন নারীকেও লাঞ্ছিত করেন তারা। এ ঘটনায় ৭ জন আহত হন।

 

পরে এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে অভিযান চালিয়ে পাঁচ হামলাকারীকে আটক করেছেন পুলিশ। আটককৃতরা হচ্ছে গোয়াইনঘাট উপজেলার ইসলামপুর রাধানগরের মো. বাবুল মিয়ার ছেলে মো. সেলিম আহমদ (২১), একই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (৪০), একই উপজেলার পশ্চিম জাফলংয়ের পণ্যগ্রামের মৃত রাখাল চন্দ্র দাসের ছেলে লক্ষণ চন্দ্র দাস (২২), জাফলং নয়াবস্তির ইউসুফ মিয়ার ছেলে সোহেল রানা (২১) ও পশ্চিম কালীনগরের মৃত আব্দুল কাদিরের ছেলে নাজিম উদ্দিন (২১)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *