“কানাইঘাট এসোসিয়েশন পর্তুগাল” এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ !!!
শুভ বার্তা প্রতিবেদনঃ-
মোঃ সাহাব উদ্দিন
ছবিঃ শুভ বার্তা
পর্তুগালে বসবাসরত সম্মানীত কানাইঘাটবাসীদের দীর্ঘদিনের ধারাবাহিক আলাপ-আলোচনা, চেষ্টা ও বাস্তবমুখী উদ্যোগের ধারাবাহিকতায় গত ০২রা মে ২০২২ইং রোজ সোমবার পবিত্র ঈদুল ফিতরের নামাজের পর পর্তুগালের রাজধানী লিসবনের বাঙালী অধ্যুষিত “মার্তিম মনিজে” অবস্থিত “পাদারিয়া এন্ড ক্যাফেতেরিয়া” রেষ্টুরেন্টে মিলিত এক বৈঠকে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে “কানাইঘাট এসোসিয়েশন পর্তুগাল/Kanaighat Association Portugal” নামীয় সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক উন্নয়নমূলক একটি সংগঠন।

পর্তুগালের বিশিষ্ট ব্যবসায়ী জনাব শামসুল ইসলামের সভাপতিত্বে উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন জনাব হেলাল উদ্দিন আহমদ চৌধুরী, জনাব এম এ রকিব, জনাব কামরুল ইসলাম খালেদ, জনাব জয়নুল হক, জনাব কামরুল ইসলাম খালেদ,জনাব মোস্তাক আহমদ, জনাব নূর আহমেদ, জনাব মোঃ সাহাব উদ্দিন, জনাব জিয়াউর রহমান, জনাব আশিক উদ্দিন চৌধুরী, জনাব মামুন রশিদ ও জনাব মঞ্জুর আহমদ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন জনাব আলী আকবর, জনাব শাহীন আহমদ, জনাব তাজ উদ্দিন,জনাব দেলোয়ার হোসেন, জনাব বদরুল আলম, জনাব রাহাত ই নূর, জনাব জামাল আহমদ, জনাব জহির উদ্দিন ও জনাব শাহিনুর চৌধুরী- সহ পর্তুগালে বসবাসরত নতুন-পুরাতন প্রায় সকল কানাইঘাটবাসীই।
বৈঠকে সবার সর্বসম্মতি ক্রমে এবং জনাব জিয়াউর রহমানের প্রস্তাবিত নাম অনুসারে এসোসিয়েশনটির নাম নির্ধারণ করা হয়- “কানাইঘাট এসোসিয়েশন পর্তুগাল/Kanaighat Association Portugal”। পরে সবার মতামতের ভিত্তিতে আপাতত ছোট আকারে সংগঠনটির একটি কার্যকরী পরিষদের নাম ঘোষণা করা হয়।

পাশাপাশি উক্ত বৈঠকে এটাও উল্লেখ করা হয় যে- “আগামী ঈদুল আযহা অর্থাৎ কুরবানী ঈদের দিন ঈদের নামাজের পর ফের বৈঠকে বসবেন সংগঠনটির সম্পূর্ণ সম্মানীত সদস্যবৃন্দরা। আর তখন সংগঠনটির বড় আকারে অর্থাৎ পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদের নাম, সংবিধান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে, ইনশাআল্লাহ।”
★★ আপাতত সর্বসম্মতি ক্রমে ঘোষিত সংগঠনটির কার্যকরী পরিষদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ যারাঃ-
<<<<<< সম্মানীত উপদেষ্টা মন্ডলী যারাঃ-
=> জনাব শামসুল ইসলাম
=> জনাব হেলাল উদ্দিন আহমদ চৌধুরী=
> জনাব আপ্তাব উদ্দি
=> জনাব মামুন রশিদ
=> জনাব নূর আহমেদ এবং
=> জনাব মোস্তাক আহমদ
***** অন্যান্য পদে দায়িত্ব প্রাপ্ত যারাঃ-
<> সভাপতিঃ জনাব এম এ রকিব
<> সাধারণ সম্পাদকঃ জনাব কামরুল ইসলাম খালেদ
<> ট্রেজারারঃ জনাব জয়নুল হক
<> সাংগঠনিক সম্পাদকঃ জনাব আশিক উদ্দিন চৌধুরী এবং
<> প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদকঃ জনাব মোঃ সাহাব উদ্দিন।

কানাইঘাট এসোসিয়েশন পর্তুগালের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের বিষয়ে “দৈনিক শুভ বার্তাকে” জনাব শামসুল ইসলাম জানিয়েছেন যে- ” আলহামদুলিল্লাহ, এখানে বসবাসরত সকল কানাইঘাটবাসীদের দীর্ঘদিনের প্রচেষ্টা ও সমন্বয়ে আজ সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক উন্নয়নমূলক এই সংগঠনটি আত্মপ্রকাশ করতে পেরেছে। আপাতত একটি কার্যকরী পরিষদ ঘোষিত হয়েছে, তবে শীঘ্রই আমরা সবার সাথে আলাপ-আলোচনা ক্রমে সংগঠনটির পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ ঘোষণা করবো, ইনশাআল্লাহ। ”

সভাপতি জনাব এম এ রকিব জানিয়েছেন যে- ” কানাইঘাট এসোসিয়েশন পর্তুগাল আজ হতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো। আর এর পেছনে সুদীর্ঘ সময় ধরে যারা চেষ্টা, শ্রম ও মেধা ব্যয় করেছেন আমি এবং আমরা সবাই তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা চাই- সবার ঐকান্তিক প্রচেষ্টায় সামাজিক উন্নয়নমূলক এই সংগঠনটি যেন দিনে দিনে তার কাংখিত লক্ষ্যে গিয়ে পৌঁছাতে পারে, ধন্যবাদ আপনাদের সবাইকে। “

