বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় একটু উন্নতির দিকে !!!
শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় বর্তমানে একটু উন্নতির দিকে। উল্লেখ্য যে- গত মাসে হার্টে রিং পরানোর পর নতুন করে বড় ধরনের শারীরিক কোন জটিলতা আর দেখা দেয়নি। পুরনো রোগগুলোও রয়েছে নিয়ন্ত্রণে।
গতকাল সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ও পরিবারের সদস্যদের সাথে আলাপ করে নতুন এই খবর জানা গেছে। বেগম খালেদা জিয়ার একজন চিকিৎসক গতকাল সন্ধ্যায় দেশের গণমাধ্যমকে জানিয়েছেন যে- “প্রতিদিন একবার অথবা দুইবার রুটিন করে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা মনিটর করা হচ্ছে। কোনো অস্বাভাবিকতা নজড়ে পড়লেই চিকিৎসক প্যানেল নিজেদের মধ্যে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।”

