সিলেট-সহ পুরো দেশে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি !!!

শুভ বার্তা সিলেট প্রতিনিধিঃ-
জসিম মাহমুদ
ছবিঃ শুভ বার্তা

গত বেশ কিছুদিন যাবত বিরতিহীন টানা বর্ষণ আর ভারতের পাহাড়ী ঢলের বদৌলতে সিলেটের কানাইঘাট, জকিগঞ্জ, গোয়াইনঘাট, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, কোম্পানীগঞ্জ, বালাগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও কিশোরগঞ্জ সহ দেশের অনেক জায়গায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে সিলেট জেলার কানাইঘাট উপজেলার বন্যা পরিস্থিতি খুবই আশংকাজনক অবস্থায় রয়েছে বলা যায়।

 

বন্যাদূর্গত এসব এলাকার মানুষের সাথে কথা বলে এবং সরেজমিনে গিয়ে দেখা যায় যে- গত দুদিনের তুলনায় আজ পুরো দেশের বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। বিশেষ করে- সিলেটের কানাইঘাট উপজেলার বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ রূপ ধারণ করেছে। কানাইঘাট উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও গ্রামের মধ্যে বন্যার পানি ঢুকে ওখানে খুবই ভয়াবহ এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

 

সিলেটের কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও সুনামগঞ্জ-সহ বন্যাদূর্গত প্রতিটি এলাকার মানুষেরা পুরোপুরিভাবে পানিবন্দি হয়ে পড়েছেন। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দারুণ অভাব দেখা দিয়েছে ঐসব এলাকায়। এরই মধ্যে বন্যাদূর্গত নিজ নিজ এলাকার মানুষদের খোঁজ খবর নিতে স্থানীয় চেয়ারম্যানরা বাড়ি বাড়ি যাচ্ছেন।

 

টানা বৃষ্টিপাত আর ভারতের পাহাড়ী ঢলের বদৌলতে সিলেটের সুরমা, কুশিয়ারা-সহ প্রত্যেকটি নদ-নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা কবলিত ঐসব এলাকার মানুষের জীবন যাপন ও স্বাভাবিকতায় আকস্মিক এই বন্যা যেন ব্যাপকভাবে বাধা সৃষ্টি করছে। এসব এলাকার মানুষজন যেন পুরোপুরিভাবে অসহায় হয়ে পড়েছেন অনাকাংখিত এই বন্যার কাছে। যেন এই মুহূর্তে মহান আল্লাহ পাক-ই তাদের একমাত্র ভরসা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *