জনাব মোহাম্মদ হান্নান সাহেবের নামাজে জানাজা ও দাফন সুসম্পন্ন !!!

শুভ বার্তা প্রতিবেদনঃ-
তাহের রায়হান
ছবিঃ শুভ বার্তা

আজ ১৬ই মে ২০২২ইং রোজ সোমবার বাদ জোহর আনুমানিক ২.০০ ঘটিকার সময় পর্তুগাল বাংলাদেশী কমিউনিটির সর্বশ্রেণীর মানুষদের উপস্থিতিতে নামাজে জানাজা ও দাফন সুসম্পন্ন করা হয়েছে গত ২৫শে এপ্রিল ২০২২ইং রোজ সোমবার পর্তুগালের শান্তারাইম শহরের একটি হাসপাতালে ইন্তেকাল করা বাংলাদেশী নাগরিক মরহুম জনাব মোহাম্মদ হান্নান সাহেবের।

পর্তুগালের রাজধানী লিসবনের “তেলহেইরাস” এর “কারনিধ গোরস্থানে” নামাজে জানাজা শেষে মরহুম জনাব মোহাম্মদ হান্নান সাহেবকে সমাহিত করা হয়েছে।

উল্লেখ্য যে- সুদীর্ঘ ২৫ বছরেরও বেশী সময় ধরে জনাব মোহাম্মদ হান্নান সাহেব নিজ দেশ ছেড়ে প্রবাস তথা পর্তুগালে বসবাস করে আসছেন। তিনি কি কখনো এটা ভেবেছিলেন যে- এই পর্তুগালের মাটি-ই হবে ওনার শেষ ঠিকানা। আমাদের মৃত্যু কখন, কোথায় আর কিভাবে হবে তা পূর্ব থেকে আমরা কেউ কি বলতে পারবো, বলুন?? মহান রব আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন প্রিয় ভাই মরহুম জনাব মোহাম্মদ হান্নান সাহেবকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *