সিলেটের কানাইঘাটে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে !!!
শুভ বার্তা প্রতিবেদনঃ-
মাহবুব করিম
ছবিঃ সংগৃহীত
গত সপ্তাহের টানা বর্ষণ আর ভারতের পাহাড়ী ঢলের বদৌলতে সিলেটের কানাইঘাট, জকিগঞ্জ, গোয়াইনঘাট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ সহ দেশের অনেক জায়গায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে সিলেট জেলার কানাইঘাট উপজেলার বন্যা পরিস্থিতি খুবই আশংকাজনক।
সরেজমিনে দেখা গেছে যে- কানাইঘাট উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও গ্রামের মধ্যে নদী-নালা ও খাল-বিলের পানি ঢুকে পড়েছে। বিশেষ করে উপজেলার ৭ ও ৮ নং ইউপির বন্যা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। উপজেলার প্রত্যেকটি গ্রামের বাড়ীতে বাড়ীতে বন্যার পানি ঢুকে পড়েছে। ওখানকার মানুষজন পুরোপুরি ভাবেই পানিবন্দী হয়ে পড়েছেন বলা যায়।

এদিকে নন-স্টপ ধারাবাহিক বৃষ্টিপাত আর ভারতের পাহাড়ী ঢলের কারণে সুরমা ও কুশিয়ারা-সহ সবগুলো নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা কবলিত ঐসব এলাকার মানুষের জীবন যাপন ও স্বাভাবিকতায় আকস্মিক এই বন্যা ব্যাপকভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে স্থানীয়রা দৈনিক শুভ বার্তাকে” জানিয়েছেন।

