বাংলাদেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেখতে চাইঃ ডেরেক শোলে
শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
তারিখঃ- ১৫ ফেব্রুয়ারী ২০২৩ইং রোজ বুধবার
ছবিঃ- সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মিঃ অ্যান্থনী ব্লিঙ্কেনের বিশেষ উপদেষ্টা মিঃ ডেরেক শোলে দুদিনের সফরে মঙ্গলবার বাংলাদেশে এসে পৌঁছান। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ, পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের সাথে বৈঠক এবং নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।
আজ ১৫ ফেব্রুয়ারী ২০২৩ইং রোজ বুধবার দুপুরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে মিঃ ডেরেক শোলে বলেছেন যে- ” মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেখতে চায়। এছাড়াও মানবাধিকার সুরক্ষা এবং মুক্ত ও অবাধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ওপরও যুক্তরাষ্ট্র গুরুত্বারোপ করছে।”
মিঃ ডেরেক শোলে আরো বলেছেন যে- “এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা সঙ্কট ও জলবায়ু পরির্বতনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা দিয়ে যেতে আগ্রহী।”
মিঃ ডেরেক শোলে আরো বলেছেন যে- “বাংলাদেশের সাথে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আমরা আশাবাদী। এটা ৫১ বছরের শক্তিশালী অংশীদারিত্ব। আমরা আগামী ৫১ বছর বা তারও বেশি সময় এই অংশীদারিত্বকে এগিয়ে নেয়ার জন্য কাজ করছি। আর তাই আমরা চাই আগামীতে যেন বাংলাদেশে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়।”
উল্লেখ্য যে- মিঃ ডেরেক শোলে গত মঙ্গলবার বিকেলে ঢাকা এসে পৌঁছান। বাংলাদেশ সফরে তিনি সাত সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বাংলাদেশে দুদিনের সফর শেষে মিঃ ডেরেক শোলে বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান।

