জনাব কাজী হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ প্রাপ্ত হয়েছেন
শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
২৬ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ২৩:৫৮ মিনিট
ছবিঃ সংগৃহিত
আজ ২৬শে ফেব্রুয়ারী ২০২২ইং রোজ শনিবার প্রজ্ঞাপন জারির মাধ্যমে সাবেক জ্যেষ্ঠ সচিব
জনাব কাজী হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ প্রাপ্ত হয়েছেন। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ এ নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করলেন।
২৬শে ফেব্রুয়ারী ২০২২ইং রোজ শনিবার বিকেলে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন জারির মাধ্যমে সাবেক জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
অপর চার নির্বাচন কমিশনার করা হয়েছে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান এবং সাবেক জ্যেষ্ঠ সচিব মো: আলমগীর ও আনিছুর রহমানকে। আগামী পাঁচ বছরের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে তাদের নিয়োগ দিলেন রাষ্ট্রপতি।

