যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে নিরাপদ স্থানে পৌঁছেছেন ৪১৮ জন বাংলাদেশী

শুভ বার্তা ইউরোপ প্রতিনিধিঃ-
এম এ ইলিয়াস চৌধুরী
২৭ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ২৩:৫০ মিনিট
ছবিঃ সংগৃহিত

 

চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যেই ইউক্রেন থেকে নিরাপদ স্থানে পৌঁছেছেন ৪১৮ জন বাংলাদেশী। “বাংলাদেশ দূতাবাস অব পোল্যান্ড” এর তথ্য মতে এসব বাংলাদেশীরা বর্তমানে পোল্যান্ড, অস্ট্রিয়া ও রোমানিয়া সহ ইউরোপের অন্যান্য দেশে নিরাপদ স্থানে গিয়ে পৌঁছেছেন। রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতেও এসব তথ্য জানানো হয়েছে।

 

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে- “রোববার পর্যন্ত প্রায় ৪০০ বাংলাদেশী নিরাপদে ইউক্রেন সীমান্ত অতিক্রম করে পোল্যান্ডে পৌঁছেছেন। এদের মধ্যে ৪৬ জন বাংলাদেশী ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থা করা অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রয়েছেন। দূতাবাসের পক্ষ থেকে তাদের আশ্রয় দেওয়া হলেও বাকিরা তাদের নিজস্ব ব্যবস্থায় অবস্থান করছেন। দূতাবাস আইসিআরসি, ইউক্রেনের মাধ্যমে ২৮ বাংলাদেশী নাগরিককে উদ্ধার ও স্থানান্তর করেছে।”

“বাংলাদেশ দূতাবাস অব পোল্যান্ড” এবং আইওএম উভয়েই চেষ্টায় করছেন- ইউক্রেনের কারাগারে আটক বাংলাদেশীদেরকে ইউক্রেন থেকে সরিয়ে নিরাপদ কোন স্থানে যেন নিয়ে যেতে পারেন। এরই মধ্যে অস্ট্রিয়া ও রোমানিয়া থেকে অনেককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। যাদের মধ্যে কেউ কেউ বাংলাদেশে ফিরে যেতে ইচ্ছুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *