ইউক্রেনে আটকে পড়া ২৮ জন বাংলাদেশী নাবিক নিরাপদে রোমানিয়ায় পৌঁছেছেন !!

শুভ বার্তা ইউরোপ প্রতিনিধিঃ-
এম এ ইলিয়াস চৌধুরী
০৫ মার্চ ২০২২ইং, সময়ঃ ২৩:২৫ মিনিট
ছবিঃ সংগৃহিত

 

আজ ০৫ই মার্চ ২০২২ইং রোজ শনিবার ইউক্রেনে আটকে পড়া ২৮ জন বাংলাদেশী নাবিক নিরাপদে রোমানিয়ায় পৌঁছেছেন।”বাংলাদেশ দূতাবাস অব পোল্যান্ড” জানিয়েছে যে- “ইউক্রেনে আটকে পড়া ২৮ জন বাংলাদেশী নাবিক আজ নিরাপদে রোমানিয়ায় গিয়ে পৌঁছেছেন এবং এখন তারা ভালোই আছেন।”

এদিকে আজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব ড. এ কে আবদুল মোমেনও বিষয়টি নিশ্চিত করে বলেছেন যে- “বাংলার সমৃদ্ধি নামক বাংলাদেশী জাহাজের ২৮ জন আটকে পড়া নাবিককে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে নিরাপদে রোমানিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে।”

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে যোগদানের পর সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন যে- “আমরা আমাদের ২৮ জন আটকে পড়া বাংলাদেশী নাবিককে রোমানিয়ায় সরিয়ে নিয়েছি এবং তারা শিগগির দেশে ফিরে আসবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *