না ফেরার দেশে চলে গেলেন শেন ওয়ার্ন !!!
শুভ বার্তা স্পোর্টস ডেস্কঃ-
০৫ মার্চ ২০২২ইং, সময়ঃ ০০:০২ মিনিট
ছবিঃ সংগৃহিত
না ফেরার দেশে চলে গেলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা খেলোয়াড় শেন ওয়ার্ন। মৃত্যুকালে ওয়ার্নের বয়স হয়েছিল মাত্র ৫২ বছর।
ওয়ার্নের ম্যানেজমেন্ট শুক্রবার একটি বিবৃতি দিয়ে এই খবর জানায়। ঐ বিবৃতিতে তারা জানায়, থাইল্যান্ডে মারা গেছেন তিনি। নিজের ভিলাতে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় ওয়ার্নকে। চিকিৎসকদের সব রকম চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। পরিবার এই সময়ে গোপনীয়তা রক্ষা করার জন্য অনুরোধ করেছে। এর বেশ কিছু এখনই জানানো হয়নি।
মৃত্যুর কয়েক ঘণ্টা আগে অস্ট্রেলিয়ার আর এক সাবেক ক্রিকেটার রডনি মার্শের মৃত্যুতে টুইট করেছিলেন ওয়ার্ন। তিনিও বৃহস্পতিবার ৭৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

