ভারতকে অনুরোধ করতে কাউকে বলা হয়নিঃ ওবায়দুল কাদের
শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
ছবিঃ ফাইল ছবি
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের বলেছেন যে- “ভারতকে অনুরোধ করতে কাউকে বলা হয়নি কিংবা কাউকে দায়িত্বও দেওয়া হয়নি।”
তিনি আরো বলেছেন যে- “ভারত বাংলাদেশের বন্ধু হলেও ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের অনুরোধ করতে কাউকে দায়িত্ব দেয়া হয়নি। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দলের বা সরকারের নয়। এটি তার ব্যক্তিগত অভিমত হতে পারে।”
মন্ত্রী আরো বলেছেন যে- “ভারত আমাদের বন্ধুদেশ, ভারতের সাথে আমরা বৈরিতা চাই না। ভারতের সাথে বৈরিতা করে পঁচাত্তরের পর আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। যে সংশয়-অবিশ্বাসের সম্পর্ক, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর সে অবিশ্বাস-সংশয়ের দেয়াল ভেঙে দিয়েছেন।”
১৯ আগস্ট ২০২২ইং রোজ শুক্রবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের রাজধানীর পলাশী মোড়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

