মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে দেয়া জামিন স্থগিত করেননি আপিল বিভাগ !!!
শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
তারিখঃ- ০৪ ডিসেম্বর ২০২৩ইং রোজ বুধবার।
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাসকে হাইকোর্টের দেয়া ছয় মাসের জামিন স্থগিত করেননি দেশের মহামান্য আপিল বিভাগের চেম্বার আদালত।
আগামী রোববার এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেছেন দেশের মহামান্য আদালত। আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি জনাব জাহাঙ্গীর হোসেন সেলিম এ আদেশ দেন।
উল্লেখ্য যে- দেশের মহামান্য আদালতের আদেশে বলা হয়েছে যে- জামিনের মেয়াদ সময়ের মধ্যে জনাব মির্জা ফখরুল ও জনাব মির্জা আব্বাসের আইনজীবীরা বেলবন্ড দাখিল করতে পারবেন না।” এই আদেশের ফলে আগামী রোববারের মধ্যে তারা কারামুক্ত মুক্তি পাবেন না বলে জানিয়েছেন ওনাদের আইনজীবীরা।

