বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান গুলো আগামী ২০ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে

শুভ বার্তা ডেস্কঃ-
০৪ এপ্রিল ২০২২ইং, সময়ঃ ২২:৫৫ মিনিট
ছবিঃ সংগৃহিত

বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান গুলো আগামী ২৬ এপ্রিলের পরিবর্তে ২০ এপ্রিল অর্থাৎ ১৮ রমজান পর্যন্ত খোলা থাকবে। এছাড়া রমজান মাসজুড়ে সপ্তাহে দুই দিন অর্থাৎ শুক্র ও শনিবার স্কুল-কলেজ বন্ধ থাকবে।

সোমবার ৪ এপ্রিল রোজ সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা জনাব এম এ খায়ের।

জনাব এম এ খায়ের দেশের গণমাধ্যমকে বলেছেন যে- “মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান ২০ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে। শুধুমাত্র রমজান মাসে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *