কক্সবাজারে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় মামলার আসামী মেহেদী গ্রেফতার
শুভ বার্তা ডেস্কঃ-
স্বামী-সন্তান জিম্মি করে কক্সবাজারে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় মামলার দুই নাম্বার আসামী মেহেদী হাসান বাবু ওরফে গুন্ডিয়াকে (২৫) গ্রেফতার করেছেন পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার শহরের রুহুলার ডেইল ঘোনাপাড়া পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ দেশের গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন যে- “আলোচিত এ মামলার এজহারের দুই নম্বর আসামী মেহেদী হাসান বাবুকে গ্রেফতারের মধ্যে দিয়ে ধর্ষণ মামলার অভিযুক্ত সবাইকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এখন আমরা এসব আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো এবং তাদেরকে যাতে কঠিন শাস্তি দেওয়া হয় সে ব্যবস্থা অবশ্যই নেয়া হবে। ”

