গণমানুষের কাছে ফিরে যেতে চাই – তৈমূর আলম খন্দকার

শুভ বার্তা ডেস্কঃ-
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার বলেছেন যে- “চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে প্রত্যাহার বিষয়ে দল থেকে এখনো আমাকে কিছু জানায়নি। যদি এটা সত্য হয়ে থাকে, আলহামদুলিল্লাহ। আমি মনে করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা সময়োচিত সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আমাকে জনগণের জন্য মুক্ত করে দিয়েছেন। এখন রিকশাওয়ালা, ঠেলাগাড়িওয়ালাদের তৈমূর, তাদের কাছে ফিরে যাবো। আমি এখন জনমানুষের তৈমূর, গণমানুষের কাছে ফিরে যাবো।”
০৩ জানুয়ারী সোমবার তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। রোববার রাতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে তাকে প্রত্যাহার করার হয়েছে- এমন খবরের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এসব কথা বলেন।
