রাত পোহালেই সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার ইউপি নির্বাচন

শুভ বার্তা অনলাইন ডেস্কঃ-

বিগত বেশ কিছুদিন যাবত পুরো দেশে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ অর্থাৎ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর এরই ধারাবাহিকতায় পঞ্চম ধাপে আগামীকাল অর্থাৎ ৫ই জানুয়ারী সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত ইউপি নির্বাচন।

সিলেটের গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য আসন সিলেট-৫ এর অন্তর্ভুক্ত কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার ইউপি নির্বাচনকে ঘিরে এই অঞ্চলের নির্বাচনী প্রার্থী, ভোটার ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দিপনা কাজ করছে- যা হয়তো আগামীকাল ০৫ জানুয়ারীর নির্বাচনের পর কিছুটা কমে আসবে।

দেশে নির্বাচন আসলে সবার মাঝে একটা উৎসব উৎসব ভাব চলে আসে। এবারো তার ব্যতিক্রম নয়। নির্বাচন যেনো সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয় এবং ভোটাররা যাতে র্নিবিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন- নির্বাচনী প্রার্থী, ভোটার এবং সাধারণ মানুষের এই একটাই চাওয়া।

নির্বাচনে হার-জিত থাকবেই!! সুতরাং নির্বাচনী প্রার্থী, সমর্থন, ভোটার কিংবা সাধারণ মানুষদেরকে সেটা মনে রাখতে হবে এবং নির্বাচনের পরে অবশ্যই তা হাসিমুখে মেনে নিতে হবে। তবেই তা ভালো হবে – ভালো হবে তা আমাদের ভবিষ্যতের জন্য। নির্বাচনে যোগ্য প্রার্থীকে জনগণ নির্বাচিত করুন এবং সবচেয়ে যোগ্য প্রার্থী নির্বাচনে জয়ী হয়ে এসে যেন সমাজ ও মানুষের উন্নয়নে নিজেকে পুরোদমে শপে দেন- সেই প্রত্যাশাই রইলো।

লেখকঃ-
মোঃ সাহাব উদ্দিন
সাংবাদিক ও কলামিস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *