যথাযোগ্য মর্যাদায় পর্তুগাল বিএনপি কর্তৃক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন !!!
শুভ বার্তা প্রতিবেদন:-
মোঃ সাহাব উদ্দিন
তারিখঃ- ০৫ সেপ্টেম্বর ২০২৩ইং
ছবিঃ- শুভ বার্তা
গত ০৩রা সেপ্টেম্বর ২০২৩ইং রোজ রোববার রাত ৮.০০ ঘটিকার সময় পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশী অধ্যুষিত রুয়াদা বেনফরমসো’র “কাজা দো কবিলা” হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পর্তুগাল বিএনপি কর্তৃক আয়োজিত হয় এক আলোচনা সভা।

পর্তুগাল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক এবং প্রচার সম্পাদক জনাব আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজের যৌথ সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পর্তুগাল বিএনপির সভাপতি জনাব অলিডর রহমান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং পোর্তো বিএনপির সভাপতি জনাব মোঃ কাজল আহমেদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির সহ-সভাপতি জনাব মামুন হাজারী, জনাব কাজী ইমদাদ, সিআরসিআইপিটির সভাপতি জনাব আবু নাঈম মুহাম্মদ শহীদুল্লাহ, মার্তিম মনিজ জামে মসজিদের সভাপতি জনাব মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক জনাব সাজেদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মুকিতুর রহমান চৌধুরী সেলিম, সহ-সাংগঠনিক সম্পাদক জনাব আজমল আহমেদ, পর্তুগাল বিএনপির সিনিয়র নেতা জনাব মোঃ মহিন উদ্দিন, জনাব মোঃ সাহাব উদ্দিন, জনাব সাইফুল আলম, জনাব এমদাদুল হক স্বপন, জনাব এম কে নাসির, জনাব কবির খান এবং লিসবনের বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব রাজীব আল মামুন।

এছাড়াও উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পর্তুগাল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব সুজন মিয়া, পর্তুগাল বিএনপি নেতা জনাব আবদুল হালিম, জনাব সাইদুল ইসলাম, পোর্তো বিএনপি নেতা জনাব আল মামুন, জনাব আরাফাত ইসলাম, পর্তুগাল স্বেচ্ছাসেবক দল নেতা জনাব রিয়াজ উদ্দিন, জনাব ইব্রাহিম হোসেন ইবু, জনাব আহমেদ শরীফ, জনাব মো. আমান, জনাব মাজেদুর ইসলাম সামি।

এছাড়াও উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপি নেতা জনাব আনোয়ার হোসেন শিহাব, জনাব রমজান হোসেন, ছাত্রদল নেতা জনাব কাজী মইনুল, জনাব সাইফুল ইসলাম, জনাব জাহিদ আহমেদ, পর্তুগাল সিআরসিআইপিটি নেতা জনাব রুবেল আহমেদ-সহ পর্তুগাল বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের সর্বশ্রেণীর নেতৃবৃন্দ এবং লিসবন পর্তুগালের বাংলাদেশী কমিউনিটির সর্বশ্রেণীর মানুষেরা।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র আল-কুরআন থেকে তেলাওয়াত করেন পর্তুগাল বিএনপি নেতা জনাব আনোয়ার হোসেন। এরপর সবাই দাঁড়িয়ে সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন। জাতীয় সংগীত পরিবেশনের ঠিক পর পরই সম্মিলিতভাবে বিএনপির দলীয় সংগীতও পরিবেশন করা হয়। এরপর অনুষ্ঠানে আগত অতিথিরা একে একে তাদের বক্তব্য পেশ করেন।

সবার বক্তব্য প্রদান শেষে দলের ৪৫তম জন্মদিন উপলক্ষে কেক কাটেন পর্তুগাল বিএনপির সর্বশ্রেণীর নেতৃবৃন্দ। এরপর দেশ, জাতি এবং বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার রোগ ও কারামুক্তির জন্য বিশেষ মোনাজাত পাঠ করা হয়। সবার সরব ও আন্তরিক উপস্থিতিতে অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে উক্ত আলোচনা সভাটি।


