বাংলাদেশের নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না মার্কিন যুক্তরাষ্ট্রঃ মিঃ পিটার হাস
শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিঃ পিটার হাস বলেছেন যে- “বাংলাদেশের নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে মনে করছি।”
মিঃ পিটার হাস আরো বলেছেন যে- “বাংলাদেশে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ দেখতে যুক্তরাষ্ট্রের আগ্রহ বেশি।”
তিনি আরো বলেছেন যে- “শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশ, গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার, সামাজিক ও পরিবেশগতভাবে সহনশীলতা, রোহিঙ্গা শরণার্থীদের দেশে ফিরতে সহায়তা করা এবং মার্কিন বিনিয়োগ সম্প্রসারণ। এ পাঁচটি লক্ষ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ।”
বুধবার আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ অর্থাৎ অ্যামচেম আয়োজিত ‘ইউএস-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক : ব্যবসা ও বাণিজ্য সম্প্রসারণই চাবিকাঠি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

