ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম -এ দেশের ১২ কোটি ভোটারের আস্থা আছেঃ নির্বাচন কমিশনার মো: আলমগীর

শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের নির্বাচন কমিশনার জনাব মোঃ আলমগীর বলেছেন যে- “ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম-এ বাংলাদেশের ১২ কোটি ভোটারের আস্থা আছে। যেসব দল ইভিএমের বিরোধিতা করে, তারাও অন্তরে বিশ্বাস করে ইভিএম ভালো। ”

তিনি আরো বলেছেন যে- “আগামী নির্বাচনে সব দল অবশ্যই অংশগ্রহণ করবে। ইভিএম নিয়ে একটা ভ্রান্ত ধারণা আছে। এগুলো নিয়ে অনেকেই প্রচার করছেন। হয়তো জীবনে কোনোদিন দেখেননি, তারা টিভিতে কথা বলছেন। যারা পক্ষে বলছেন তারাও ভুল বলছেন।”

জনাব মোঃ আলমগীর আরো বলেছেন যে- “আমরা শীঘ্রই ইভিএম সম্পর্কে আরো জোরেশোরে ম্যাসিভ প্রচারে যাবো। ইভিএমে ওভাররাইট করার সুযোগ নেই। এখানে ওভাররাইটের বিষয়ও নেই। কারো আঙুলের ছাপ না মিললে প্রিজাইডিং কর্মকর্তা তার আঙুলের ছাপ দিয়ে ভোট দেয়ার অনুমতি দেন। তার আগে সংশ্লিষ্ট ভোটারের পরিচিতি এনআইডি নম্বর দিয়ে শনাক্ত করা হয়।”

২৫ সেপ্টেম্বর ২০২২ইং রোজ রোববার ঢাকা আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *