পর্তুগালের রাজধানী লিসবন আবারো “সেরা ভ্রমণ গন্তব্য সিটি” নির্বাচিত !!!
শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
ছবিঃ সংগৃহীত
ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ, পরিষ্কার-পরিচ্ছন্ন, শান্ত-সৃষ্ট ও সৌন্দর্যমন্ডিত দেশ পর্তুগালের রাজধানী লিসবন আবারো বিশ্বের “সেরা ভ্রমণ গন্তব্য সিটি” নির্বাচিত হয়েছে। ইউরোপের অন্যতম ক্ষমতাশীল দেশ জার্মানির সর্ববৃহৎ ডিজিটাল ভ্রমণ প্রকাশনা ট্রাভেলবুক লিসবন-কে হাড্ডাহাড্ডি জরিপের মাধ্যমে মহামূল্যবান এই “সেরা ভ্রমণ গন্তব্য সিটি” হিসেবে নির্বাচিত করে।
মূলত পরিষ্কার-পরিচ্ছন্নতা, ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের নিরাপত্তা, পর্যাপ্ত ঐতিহাসিক ও আকর্ষণীয় স্থান সমূহ রয়ে যাওয়া এবং বসবাসের জন্য সর্বোচ্চ সুন্দর, যুগোপযোগী ও স্থাস্থ্যগত পরিবেশের উপস্থিতির জন্যই জার্মানির সর্ববৃহৎ ডিজিটাল ভ্রমণ প্রকাশনা ট্রাভেলবুক লিসবন-কে সিটি বিভাগে “সেরা ভ্রমণ গন্তব্য সিটি” হিসেবেই আখ্যায়িত অর্থাৎ নির্বাচিত করেছে।
এ বিষয়ে ওয়ার্ল্ড গণমাধ্যম গুলোকে ট্র্যাভেলবুকের মেইন সম্পাদক নুনো আলভেস জানিয়েছেন যে- ” ‘সেরা ভ্রমণ গন্তব্য সিটি’ হিসেবে লিসবনকে নির্বাচিত করা সত্যিই আমাদের জন্য খুবই কঠিন ছিল। কেননা লিসবনের প্রতিযোগী বিশ্বের অন্যান্য সিটি গুলোও এক্ষেত্রে কোন অংশেই কম ছিলনা। তবু্ও আমরা সবদিক বিবেচনা করে লিসবন’কেই ‘সেরা ভ্রমণ গন্তব্য সিটি’ হিসেবেই নির্বাচিত করেছি এবং তার যথাযথ স্বীকৃতিও প্রদান করছি।”
লিসবন কিংবা পর্তুগালের জন্য এটা শুধু একটি এওয়ার্ড কিংবা স্বীকৃতি’ই নয়- বরং পর্তুগালের জন্য এই এওয়ার্ডটিই অনেকটা আগামী দিনের অর্থনৈতিক মানদন্ড ঠিক করে দেবে। কেননা পর্তুগালের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য কিংবা দেশটির ‘জাতীয় আয়ের’ মতো অতিগুরুত্বপূর্ণ বিষয় গুলোও যে অনেকটাই নির্ভর করে এদেশে টুরিস্টদের আসা-যাওয়ার উপর-ই।”
লেখকঃ-
মোঃ সাহাব উদ্দিন
সাংবাদিক ও কলামিস্ট।

