রাশিয়ার প্রেসিডেন্ট মিঃ পুতিনের সাথে আমরা সরাসরি বসতে চাইঃ জেলেনস্কি

শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
২২ মার্চ ২০২২ইং, সময়ঃ ২২:৪৫ মিনিট
ছবিঃ সংগৃহিত

 

ইউক্রেন-রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধের ২৬ তম দিনে এসে আজ ইউক্রেনের প্রেসিডেন্ট মিঃ ভলোদিমির জেলেনস্কি আশাবাদ ব্যক্ত করে বলেছেন যে- “আমরা এখনো চাই যে- রাশিয়ার প্রেসিডেন্ট মিঃ ভ্লাদিমির পুতিনের সাথে সরাসরি বসে দুদেশের মধ্যকার সমস্যার মীমাংসা করে নিতে।”

মিঃ জেলেনস্কি আরো বলেছেন যে- ” ইউক্রেনবাসী মনে করেন যে- রাশিয়ার প্রেসিডেন্ট মিঃ ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক ছাড়া এ যুদ্ধের কোন অবসান হবেনা। আর তাই মিঃ পুতিনের সাথে সরাসরি আমাদের বৈঠক খুবই জরুরী।”

তিনি আরো বলেছেন যে- “রাশিয়ার দখলকৃত ইউক্রেনের ক্রাইমিয়া, ডনবাস অঞ্চল এবং ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টিসহ সকল বিষয় নিয়ে আলোচনার জন্য তিনি ও তার দেশ তৈরি আছেন। তবে আলোচনায় উভয়পক্ষ যে চূড়ান্ত সিদ্ধান্তে গিয়ে উপনীত হবে তা বাস্তবায়নে আগে যেন অবশ্যই একটি গণভোটের মাধ্যমে ইউক্রেনের জনগণের সামনে তা তুলে ধরা হয়।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *