অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর ভাবে সুসম্পন্ন হয়েছে লন্ডনস্থ “জিডিএ” এর মত বিনিময় ও আলোচনা সভা !!!

শুভ বার্তা লন্ডন(যুক্তরাজ্য) প্রতিনিধিঃ-
ফয়সাল রহমান
২২ মার্চ ২০২২ইং, সময়ঃ ২১:২৫ মিনিট
ছবিঃ শুভ বার্তা

গতকাল ২১ মার্চ ২০২২ইং রোজ সোমবার বিকেল ৪.৩০ মিনিটের সময় লন্ডনের “রিজেন্ট লেক ব্যানকুইটিং হলে” লন্ডনস্থ “গাছবাড়ী ডেভেলপমেন্ট এসোসিয়েশন” GDA/জিডিএ এর মত বিনিময় ও আলোচনা সভা অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর ভাবে সুসম্পন্ন হয়েছে। উক্ত মত বিনিময় ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন লন্ডনস্থ কানাইঘাট উপজেলার সর্বশ্রেণীর মানুষ, জিডিএ এর দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও লন্ডনস্থ বাংলাদেশী কমিউনিটির সম্মানীত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

সোমবার বিকেল ৪.৩০ মিনিটের আরো আগেই লন্ডনের “রিজেন্ট লেক ব্যানকুইটিং হল” সবার সরব উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র আল-কুরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে একে একে অনুষ্ঠানে উপস্থিত সম্মানীত অতিথিবৃন্দরা তাদের বক্তব্য পেশ করেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেছেন যে- “সবার সহযোগীতা ও দোয়া ক্রমে খুব শীঘ্রই জিডিএ এর পক্ষ থেকে হাসপাতাল নির্মাণের কাজ শুরু করা হবে ইনশাআল্লাহ।” আর হাসপাতাল নির্মাণে সবার সামর্থ‍‍্য অনুযায়ী সর্বাত্মক সহযোগীতা প্রদানের আহবানও জানানো হয় অনুষ্ঠানে।

এ বিষয়ে “দৈনিক শুভ বার্তাকে” গাছবাড়ী ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর দায়িত্বশীলদের অনেকেই জানিয়েছেন যে- ” সোমবারের মত বিনিময় ও আলোচনা সভা সুষ্ঠু ভাবে সুসম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই হাসপাতাল নির্মাণের কাজ শুরু করা হবে। পাশাপাশি হাসপাতাল নির্মাণের জন্য ব্রিটেন ও বর্হিবিশ্ব থেকে ফান্ড-রাইজিংয়ের কাজও তরান্বিত করা হবে। হাসপাতাল নির্মাণের জন্য বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা কানাইঘাট উপজেলার গাছবাড়ী অঞ্চলের মানুষদের সর্বাত্মক সহযোগীতা, দোয়া ও সমর্থনও আশা করা যাচ্ছে। মহান রব আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন আমাদেরকে সহি-সালামতে এই হাসপাতালটির নির্মাণ কাজ সমাপ্ত করার তাওফিক দান করেন-আমিন। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *