ইমরান খানের ভাষণ প্রচারে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশনা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ !!!

শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
তারিখঃ ০৭ নভেম্বর ২০২২ইং, সময়ঃ- ০৯:৩০ মিনিট
ছবিঃ সংগৃহীত

সম্প্রতি ইমরান খানের ভাষণ প্রচারে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশনা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথোরিটি অর্থাৎ পেমরা কর্তৃক দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

উল্লেখ্য যে- পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ অর্থাৎ পিটিআই এর চেয়ারম্যান ইমরান খানের ওপর হামলার প্রতিবাদে পাকিস্তানে তেহরিক-ই-ইনসাফ এর নেতা, কর্মীও সমার্থকদের শনিবার করাচি, লাহোর, মুলতান, রাওয়ালপিন্ডি, পেশোয়ারসহ বিভিন্ন শহরে বিক্ষোভের মধ্যে এই নির্দেশনা দেন তিনি।

দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচিতে পিটিআই সমর্থকরা সড়ক অবরোধ করেছে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে। যার ফলে ঘরেফেরা মানুষরা বিপাকে পড়েছেন। এর আগে শুক্রবার ইমরান খান তার সমর্থকদের তার ওপর হামলার প্রতিবাদ অব্যহত রাখার আহ্বান জানান যতক্ষণ পর্যন্ত না হামলার পরিকল্পনাকারীরা পদত্যাগ না করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *