বরিশালে বিএনপির সমাবেশস্থল শুক্রবার রাতেই কানায় কানায় পূর্ণ !!!

শুভ বার্তা বরিশাল প্রতিনিধিঃ-
হাসান জাভেদ
ছবিঃ সংগৃহীত।

 

০৫ই অক্টোবর ২০২২ইং রোজ শনিবার বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশের ঠিক এক দিন আগে অর্থাৎ শুক্রবার রাতেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে নগরীর বঙ্গবন্ধু উদ্যান। খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন হাজার হাজার নেতাকর্মী।

এদিকে শনিবার সমাবেশ উপলক্ষে রাতের মধ্যেই প্রস্তুত করা হয়েছে মঞ্চ। উল্লেখ্য যে- শুক্রবার রাত ৮টার পর থেকেই সমাবেশস্থলে ভিড় জমে যায়। মিছিল সহকারে নেতাকর্মীরা আসতে থাকেন সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে। কারো হাতে কম্বল আবার কারো হাতে ছিল পাটি। রাতে অবস্থান নেয়ার জন্য সব প্রস্তুতি নিয়েই সমাবেশস্থলে এসেছে তারা।

বিএনপির দায়িত্বশীল নেতারা দেশের গণমাধ্যমকে জানিয়েছেন যে- “এবারের গণসমাবেশে লোকসমাগমে অতীতের রেকর্ড ভেঙে যাবে।” দফায় দফায় মিছিল স্লোগান দিয়ে সরগরম করে রাখা হয়েছে পুরো সমাবেশস্থল। পুরো উদ্যান ব্যানার-ফেস্টুনে ছেয়ে ফেলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *