আওয়ামী লীগ সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় দেশের উন্নয়নে প্রশংসনীয় অগ্রগতি হয়েছেঃ প্রধানমন্ত্রী
শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
তারিখঃ ১০ নভেম্বর ২০২২ইং রোজ বৃহস্পতিবার
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন যে- “আওয়ামী লীগ সরকার দীর্ঘ সময় বাংলাদেশের ক্ষমতায় থাকায় দেশের উন্নয়নে প্রশংসনীয় অগ্রগতি হয়েছে।”
তিনি আরো বলেছেন যে- “আমাদের সরকার টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকায় দেশের উন্নয়নমূলক কাজ গুলো বেশ দৃশ্যমান হচ্ছে। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে জয়লাভ করে গত ১৪ বছর ক্ষমতায় থাকায় আমরা ব্যাপক উন্নয়ন কাজের গতি ধরে রাখতে সক্ষম হয়েছি।”
প্রধানমন্ত্রী আরো বলেছেন যে- “আওয়ামী লীগ সরকার সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য হলো নিশ্চিত করা যে কেউ যেন বঞ্চিত ও অবহেলিত না থাকে এবং প্রত্যেকেই একটি সম্মানের সাথে জীবনযাপন করতে পারে। আমরা সে ব্যবস্থা করেছি এবং ভবিষ্যতেও তা করে যাবো।”
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান গ্রহণ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। উল্লেখ্য যে- বৃহস্পতিবার অনুষ্ঠানে আসন্ন শীতে দরিদ্র মানুষের মধ্যে কম্বল ও অন্যান্য গরম কাপড় বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান গ্রহণ করা হয়।

