আগামী রোববার তৃতীয় দফায় ফের বৈঠকে বসতে যাচ্ছে ইউক্রেন-রাশিয়া !!!

শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
০৪ মার্চ ২০২২ইং, সময়ঃ ২৩ :৫৫ মিনিট
ছবিঃ সংগৃহিত

 

সবকিছু ঠিক থাকলে আগামী রোববার তৃতীয় দফায় ফের বৈঠকে বসতে যাচ্ছে ইউক্রেন-রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজকে এক টেলিফোন বার্তায় এই তথ্য জানিয়েছেন। সম্প্রতি ওয়ার্ল্ড গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে যে- “আগামী রোববার এই আলোচনা অনুষ্ঠিত হতে পারে।”

উল্লেখ্য যে- রাশিয়ার সঙ্গে ইউক্রেনের প্রতিনিধি দলের দ্বিতীয় দফার বৈঠক বৃহস্পতিবার বেলারুশে অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেওয়া ইউক্রেনের একজন প্রতিনিধি বিশ্ব গণমাধ্যমকে জানিয়েছেন যে- “ইউক্রেন যে দাবিগুলো উত্থাপন করেছে রাশিয়া সেগুলো মেনে নেয়নি। তবে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মানবিক করিডরের প্রস্তাবে উভয় পক্ষই সম্মতি দেন।”

তিনি আরো জানিয়েছেন যে- ” প্রথম ও দ্বিতীয় দফা আলোচনা ব্যর্থ হবার পর উভয় পক্ষই তৃতীয় দফায় আলোচনায় বসতে আগ্রহী। আর সেটি সম্ভবত আগামী রোববারই হতে যাচ্ছে। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *