ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশীরা শঙ্কা ও উৎকণ্ঠতার মধ্যে রয়েছেন

শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
২২ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ২৩:৩৫ মিনিট
ছবিঃ সংগৃহিত

বর্তমান ইউক্রেন পরিস্থিতিতে সেদেশে অবস্থানরত বাংলাদেশীরা অত্যন্ত শঙ্কা ও উৎকণ্ঠতার মধ্যে রয়েছেন। ইউক্রেনে বর্তমানে আনুমানিক এক থেকে দেড় হাজার বাংলাদেশী রয়েছেন। রাশিয়ার সাথে ইউক্রেন ও পশ্চিমাদেশগুলোর সংঘাতের শঙ্কায় তারা উৎকণ্ঠিত রয়েছেন। মঙ্গলবার সংবাদমাধ্যম বিবিসির বাংলা বিভাগকে এই তথ্য জানান ইউক্রেনের প্রতিবেশী পোল্যান্ডে অবস্থিত “বাংলাদেশ দূতাবাস অব পোল্যান্ড” এর মহামান্য রাষ্ট্রদূত জনাবা সুলতানা লায়লা হোসেন।

 

মহামান্য রাষ্ট্রদূত জনাবা সুলতানা লায়লা হোসেন জানিয়েছেন যে- ” বাংলাদেশীরা পুরো ইউক্রেনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। পূর্ব ইউক্রেনের যেসব এলাকায় সমস্যা রয়েছে, সেখানেও অনেক বাংলাদেশী আছেন, শিক্ষার্থীও আছেন। যদিও শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য বিভিন্ন কারণে ইউক্রেন ছাড়ার ব্যবহারিক নানা অসুবিধা আছে, কিন্তু পরিস্থিতির কারণে অনেকে বাধ্য হয়ে ইউক্রেন ছাড়ার কথা ভাবছেন এবং ছাড়ছেনও।”

জনাবা লায়লা হোসেন আরো জানান যে- ” ইউক্রেনে বসবাসরত প্রায় ৫০০ বাংলাদেশী তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তারা চলে যেতে চাইলে তাদের কী ধরনের সহায়তা দেয়া যাবে, তা নিয়ে তারা ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছেন। ওখানকার বাংলাদেশীরা জানিয়েছেন যে- তারা ওখানে চরম শঙ্কা ও উৎকণ্ঠতার মধ্যে রয়েছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *