“দৈনিক শুভ বার্তা” এর পক্ষ থেকে মহান ভাষা শহীদদের প্রতি জানানো হয়েছে যথাযথ সম্মান

শুভ বার্তা প্রতিবেদনঃ-
তাহের রায়হান
২১ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ২৩:৫৯ মিনিট
ছবিঃ শুভ বার্তা

 

পর্তুগালের প্রথম আনুষ্ঠানিকভাবে যাত্রা করা গণমানুষের প্রিয় দৈনিক ” দৈনিক শুভ বার্তা” পত্রিকাটির পক্ষ থেকে ২১শে ফেব্রুয়ারী “মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উপলক্ষে পর্তুগালের রাজধানী লিসবনে অবস্থিত স্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি জানানো হয়েছে যথাযথ সম্মান ও ভালোবাসা।

সোমবার সকাল আনুমানিক ১০.০০ ঘটিকার সময় লিসবনের স্থায়ী শহীদ মিনারে “দৈনিক শুভ বার্তা” পত্রিকাটির পক্ষে ভাষা শহীদদের প্রতি যথাযথ সম্মানার্থে পুষ্পস্তবক অর্পণ করেন পত্রিকাটি সম্পাদক জনাব মোঃ সাহাব উদ্দিন। এ সময় সাথে ছিলেন পর্তুগাল পিএস নেতা ও কমিউনিটি ব্যক্তিত্ব জনাব রানা তাসলিম উদ্দিন, ওনার সহধর্মীনী, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সম্মানীত নেতৃবৃন্দ, পর্তুগাল প্রেস মিডিয়ার কর্মীবৃন্দ ও পত্রিকাটির পাঠক ও সুধীজন।

এ বিষয়ে “দৈনিক শুভ বার্তাকে” জনাব রানা তাসলিম উদ্দিন জানিয়েছেন যে- ” দৈনিক শুভ বার্তা পত্রিকাটি তার সূচনালগ্ন থেকেই দেশপ্রেমকে অন্তরে লালন করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সামনে এগিয়ে চলেছে। আমার বিশ্বাস, পত্রিকাটি একদিন তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবেই।”

 

জনাব মোঃ সাহাব উদ্দিন জানিয়েছেন যে- ” জাতির সর্বশ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ দিনগুলোর অন্যতম একটি দিন হচ্ছে ২১শে ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর তাই আমাদের সবারই উচিত এই দিনটিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে যথাযোগ্য সম্মান জানানো। কেননা জাতির এই শ্রেষ্ঠ সন্তানেরা যে তাদের জীবনকে আমাদের জন্য উৎসর্গ করে দিয়ে গেছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *