রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

শুভ বার্তা ডেস্কঃ-
০৯ জানুয়ারী ২০২২ইং, ১৮:৪৭ মিনিট
কক্সবাজারের উখিয়া উপজেলার ১৬ নম্বর শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে রোহিঙ্গাদের সহস্রাধিক বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। এছাড়া ক্যাম্পের লার্নিং সেন্টার মেডিক্যাল সেন্টারসহ বেশ কিছু স্থাপনা পুড়ে গেছে। রোববার বাংলাদেশ টাইম বিকেল ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার জনাব শামসুদ দৌজা।
৮ নম্বর এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার জনাব শিহাব কায়সার খান জানিয়েছেন যে- ” উখিয়া টেকনাফ ও কক্সবাজার থেকে ফায়ার সার্ভিসের ৮টি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুনের ভয়াবহতা কমে যায়। ১৬ নম্বর ক্যাম্পের বি ব্লক থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুনে এই ক্যাম্পের বি ব্লক ও সি ব্লক পুড়ে গেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। “
