প্রতিদিন বাংলাদেশে মানুষ তাদের অধিকার নিয়ে কথা বলার চেষ্টা করছেনঃ মির্জা ফখরুল

শুভ বার্তা ডেস্কঃ-
১৮ এপ্রিল ২০২২ইং, সময়ঃ ২৩:৩০ মিনিট
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে- “পুরো বাংলাদেশে দম বন্ধ করা পরিবেশ বিরাজ করছে। প্রতিদিন বাংলাদেশের মানুষ তাদের অধিকার নিয়ে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু বলতে পারছেন না।একবার তাকিয়ে দেখুন, চারদিকে একটা ভয়াবহ রকমের অক্টোপাসের মতো সমস্ত কিছু দম বন্ধ করার একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছে।”

 

তিনি আরো বলেছেন যে- “দেশের এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সমস্ত রাজনৈতিক দলকে সাথে নিয়ে আগামীদিনে অবশ্যই সেই ধরনের আন্দোলন তৈরি করতে সক্ষম হবো, যে আন্দোলনের মধ্য দিয়ে আমাদের ওপর চেপে থাকা ভয়াবহ দানবকে পরাজিত করে সত্যিকার অর্থেই জনগণের একটি প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবো, সেই পার্লামেন্ট ফিরিয়ে আনতে সক্ষম হবো।”

জনাব মির্জা ফখরুল ইসলাম আরো বলেছেন যে- “আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশকে রক্ষা করবার জন্য, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য, আমাদের গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য এবং গুম হয়ে যাওয়া সন্তানদের ফিরে পাওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করি, আন্দোলন করি। একটা সত্যিকার অর্থেই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসি যেখানে জবাবদিহিতা থাকবে। যেখানে এ ধরনের কোনো মা আর কাঁদবে না, কোনো সন্তান তার বাবাকে খুঁজবে না – সেই পরিবেশ আমরা তৈরি করি।”

 

১৮ এপ্রিল ২০২২ইং রোজ সোমবার সকালে গুলশান লেকশোরে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় দেশের বর্তমান অবস্থা তুলে ধরতে গিয়ে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *