“বাংলাদেশ দূতাবাস অব লিসবন” এর পক্ষ থেকে নতুন “নোটিশ” প্রকাশ !!
শুভ বার্তা প্রতিবেদনঃ-
লুৎফুর রহমান
১৮ এপ্রিল ২০২২ইং, সময়ঃ ১৯: ১০ মিনিট
ছবিঃ সংগৃহীত
আজ ১৮ই এপ্রিল ২০২২ইং রোজ সোমবার “বাংলাদেশ দূতাবাস অব লিসবন” এর পক্ষ থেকে নতুন একটি “নোটিশ” প্রকাশ করা হয়েছে। নোটিশে বলা হয়েছে যে- “বাংলাদেশ দূতাবাস অব লিসবনের পক্ষ থেকে আগামী ২৩ ও ২৪ এপ্রিল যথাক্রমে রোজ শনি ও রবিবার পর্তুগালের আলব্যুফেইরা-তে অস্থায়ী কনস্যুলার ক্যাম্প পরিচালনা করা হবে। আর তাই, পর্তুগালের “আলগার্ভ” নগরী এবং তার আশেপাশের এলাকায় বসবাসকারী বাংলাদেশীরা চাইলে ঐ কনস্যুলার ক্যাম্প থেকে প্রয়োজনীয় কনস্যুলার সেবা গ্রহণ করতে পারেন। তবে তার জন্য আগে নোটিশে উল্লেখিত টেলিফোন- ০০৩৫১-২১২৬৯৭০৩৭ এবং মোবাইল- ০০৩৫১-৯২০০৫৬২৮৪ এই নাম্বার গুলোতে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।”
দূতাবাস কর্তৃপক্ষের স্বাক্ষর যুক্ত ঐ নোটিশে আরো বলা হয়েছে যে- ” ঐ কনস্যুলার ক্যাম্পে মেশিন রিডেবল পাসপোর্ট অর্থাৎ এমআরপি(MRP) আবেদন গ্রহণ করা হবে এবং পাশাপাশি কেউ যদি ঐ সময় এমআরপি(MRP) ডেলিভারী নিতে আগ্রহী থাকেন তবে আগামী ১৯ এপ্রিল ২০২২ইং রোজ মঙ্গলবার বিকেল ৪.৩০ মিনিটের পূর্বে উপরে উল্লেখিত টেলিফোন নাম্বারে ফোন করে এমআরপি(MRP) ডেলিভারী স্লিপের নাম্বার দূতাবাস কর্তৃপক্ষকে দিতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।”
নোটিশে আরো উল্লেখ করা হয়েছে যে- “দূতাবাসের পক্ষ থেকে আলব্যুফেইরা-তে অস্থায়ী কনস্যুলার ক্যাম্প পরিচালনার বিষয়ে যেকোন তথ্য ও প্রয়োজনের ক্ষেত্রে জনাব মোঃ সামিউল হক, প্রশাসনিক কর্মকর্তা( হিসাব), বাংলাদেশ দূতাবাস অব লিসবন, টেলিফোন- ০০৩৫১-২১২৬৯৭০৩৭(অফিস) এবং মোবাইল- ০০৩৫১-৯২০০৫৬২৮৪ এই নাম্বার গুলোতে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।”

