আজ জনপ্রিয় টিভি চ্যানেল ‘এফটিভি’ ও ‘দৈনিক সবুজ আলো’ পত্রিকার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী !!
শুভ বার্তা প্রতিবেদন:-
তাহের রায়হান
তারিখ:- ১৫ জুলাই ২০২৩ইং
ছবিঃ সংগৃহীত
আজ ১৫ জুলাই ২০২৩ইং রোজ শনিবার পর্তুগাল, বাংলাদেশ ও বর্হিবিশ্বের জনপ্রিয় অনলাইন টিভি চ্যানেল ‘এফটিভি’ এবং জনপ্রিয় অনলাইন দৈনিক ‘ দৈনিক সবুজ আলো’ পত্রিকার ১ম বর্ষ পূর্তি।
মিডিয়া দুটির গত বছর অর্থাৎ ১৫ জুলাই ২০২২ইং তারিখ তাদের যাত্রা শুরু করে ছিল, আর সে ধারাবাহিকতায় আজ ১৫ জুলাই ২০২৩ইং এসে মিডিয়া দুটি অত্যন্ত সফলভাবে তাদের ১ বছর পূর্ণ করেছে।
এফটিভি এবং দৈনিক সবুজ আলো পত্রিকার ১ম বর্ষ পূর্তিতে টিভি চ্যানেলটির সিও এবং দৈনিক পত্রিকাটির সম্পাদক জনাব মোঃ সাহাব উদ্দিন দৈনিক শুভ বার্তাকে জানিয়েছেন যে- “আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে মিডিয়া দুটি তাদের পথ চলার একবছর পূর্ণ করেছে আজ। আর এজন্য আমি এফটিভি’র সকল দর্শক, শুভানুধ্যায়ী এবং সবুজ আলো’র সকল পাঠক ও শুভানুধ্যায়ীদের কাছে কৃতজ্ঞ। ”
জনাব মোঃ সাহাব উদ্দিন আরো জানিয়েছেন যে- ” মিডিয়া দুটির জন্য বিগত দিনে আপনাদের যে অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন ছিল অনুগ্রহ করে তা সামনের দিন গুলোতে অব্যাহত রাখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন। “

