বাংলাদেশ ব্যাংক ১০০০ টাকা মূল্যমানের কোন নোট অচল ঘোষণা করেনি !!!
শুভ বার্তা ডেস্কঃ-
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ ব্যাংক ১০০০ টাকা মূল্যমানের লাল নোট বা অন্য কোনো নোট অচল হিসেবে ঘোষণা করেনি। অথচ গুজব ছড়িয়ে পড়েছে যে- বাংলাদেশ ব্যাংক ১০০০ টাকা মূল্যমানের নোট অল্প কিছুদিনের মধ্যে অচল ঘোষণা করতে যাচ্ছে।
উল্লেখ্য যে- বাংলাদেশ ব্যাংক (বিবি) ১০০০ টাকা মূল্যমানের লাল নোট-সহ কোন নোটই এখন পর্যন্ত অচল ঘোষণা করেনি। ফলে আগামী ৩০ মে’র পর এই নোট অচল হিসেবে গণ্য হবে মর্মে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্লাটফর্মে প্রচারিত তথ্যকে গুজব এবং বিভ্রান্তিকর বলে দাবি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

১১ মে ২০২২ইং রোজ বুধবার বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে- “বাংলাদেশ ব্যাংক ১০০০ টাকা মূল্যমানের লাল নোট বা অন্য কোনো নোট-ই অচল হিসেবে ঘোষণা করেনি। অতএব, জনসাধারণকে এ ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য আমলে না নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।”

