ভোটের রাজনীতিতে হেরে যাবার ভয়ে বিএনপি দেশের উন্নয়ন নিয়ে মিথ্যাচার করছেঃ ওবায়দুল কাদের

শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের বলেছেন যে- “ভোটের রাজনীতিতে হেরে যাবার ভয়ে বিএনপি দেশের উন্নয়ন নিয়ে মিথ্যাচার করছে।”

তিনি আরো বলেছেন যে- আমি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রশ্ন রাখতে চাই যে- পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেল, গভীর সমুদ্রবন্দর, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এক্সপ্রেসওয়ে, ছয় লেন মহাসড়ক নির্মাণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট, সমুদ্র বিজয়, সীমান্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধান- এসব করে কি সরকার দেশের ক্ষতি করেছে?”

জনাব ওবায়দুল কাদের আরো বলেছেন যে- “আসলে এতসব উন্নয়ন ও অর্জনে দেশের ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে বিএনপির। শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অর্জনে বাংলাদেশের মর্যাদা এবং বঙ্গবন্ধুকন্যার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে, যা বিএনপির রাজনীতিতে সংকটের কালো ছায়া ফেলেছে। আর তার জন্যই বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এমন উদ্ভট কথাবার্তা বলছেন।”

রোববার জনাব ওবায়দুল কাদেরের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিবের উদ্দেশে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য যে- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবেই মূলত জনাব ওবায়দুল কাদের এসব কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *