নারীরা শুধু নারী নয়, নারীরা মা-ও – প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
০৮ মার্চ ২০২২ইং, সময়ঃ ২২:৪৫ মিনিট
ছবিঃ সংগৃহিত
বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে- ” যখন কোথাও মাতৃস্নেহে দেশ পরিচালিত হয়, তখন সেখানে জনগণ অবশ্যই সেরকম একজন নেতাকেই সমর্থন করবে। একটি বিষয় বোঝা উচিত যে নারীরা শুধু নারী নয়, নারীরা মা-ও, তাই আপনি যদি মাতৃস্নেহে দেশ পরিচালনা করেন, অবশ্যই জনগণ আপনাকে সমর্থন করবে।”
প্রধানমন্ত্রী তার সরকারের সাফল্যের মূল লক্ষ্য তুলে ধরে আরো বলেছেন যে- “বাংলাদেশের জনগণ তাকে তাদের সমর্থন দিয়েছে কারণ তারা উপলব্ধি করেছে যে তারা উপকৃত হবে এবং উন্নয়ন দেখতে পাবে। কিন্তু এটা এতটা সহজ ছিল না উল্লেখ করে তিনি আরো বলেছেন যে- “বাংলাদেশে তার পুরো পরিবার- বাবা, মা, তিন ভাই এবং দুই ভাতৃবধুকে হত্যা করা হয়েছিল এবং শুধুমাত্র তিনি এবং তাঁর ছোট বোন এই হত্যাকান্ড থেকে বেঁচে গিয়েছিলেন।”
মাননীয় প্রধানমন্ত্রী আরো বলেছেন যে- “তিনি যখন জাতির পিতা হত্যার পর দেশে ফেরেন, তখন সেই খুনীচক্র এবং যুদ্ধাপরাধীরা ক্ষমতায় ছিল। কাজেই, আমার যাত্রাটা খুব মসৃণ ছিল না।’ তিনি বারবার হত্যা প্রচেষ্টার মুখোমুখি হয়েছেন কিন্তু এটিকে পাত্তা দেননি উল্লেখ করে বলেন, ‘আমি ভেবেছিলাম যে আমাকে মানুষের জন্য কাজ করতে হবে।’ রাজনীতি ও সরকারে তাকে সহযোগিতা করার জন্য তিনি তার পুরুষ সহকর্মীদের প্রশংসা করেন এবং বলেন, ‘আমাকে অবশ্যই তাদের প্রশংসা করতে হবে। তারা আমাকে ব্যাপকভাবে সহযোগিতা করেছেন।”
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দুবাই এক্সপো ২০২০-এর মহিলা প্যাভিলিয়নে অনুষ্ঠিত `রিডিফাইনিং দ্য ফিউচার অব উইমেন’ শীর্ষক একটি উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় প্রধানমন্ত্রী এসব অভিমত ব্যক্ত করেন।

