আমি আমার দেশ ও জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছিঃ জেলেনস্কি

শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
০৮ মার্চ ২০২২ইং, সময়ঃ ২৩:৪৯ মিনিট
ছবিঃ সংগৃহিত

ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান উত্তেজনাকর যুদ্ধের মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট কিছুটা দুর্বল হয়ে পড়েছেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সম্প্রতি বিশ্ব গণমাধ্যমকে ইউক্রেনের প্রেসিডেন্ট মিঃ ভলোদোমির জেলেনস্কি বলেছেন যে- ” জয়-পরাজয় নয়, আমি আমার দেশ ও জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে দিনকে দিন মন খারাপ করার মতো সব খবর আসছে বিভিন্ন জায়গা থেকে। যত দ্রুত সম্ভব ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধ চান দেশটির প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি। এজন্য যদি ক্রিমিয়া দ্বীপ ও সদ্য রুশ স্বীকৃতিপ্রাপ্ত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ভূখণ্ডের দুই দেশ দনেতস্ক ও লুহানস্ক প্রশ্নে আপস করতে হয়, তাতেও রাজি তিনি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এ তিন বিষয়ে শিগগিরই আলোচনা করতে চান জেলেনস্কি। ০৮ মার্চ রোজ মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন যে- “জয়-পরাজয় নয়, আমি আমার দেশ ও জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ক্রিমিয়া ও ডনবাস রিপাবলিকে রুশদের পাশাপাশি অনেক ইউক্রেনীয় এখনও বসবাস করেন। আমি আমার নিজের দেশ ও জনগণের পাশাপাশি ঐ অঞ্চলগুলোতে বসবাসরত ইউক্রেনীয়দের নিয়েও উদ্বিগ্ন। এটা ডনবাস নামের ঐ ছদ্ম প্রজাতন্ত্রের স্বীকৃতির চেয়েও বেশি গুরুত্ববহ।”

এবিসি নিউজকে মিঃ জেলেনস্কি আরো বলেছেন যে- “আমরা এ ব্যাপারে একটি সমঝোতায় যেতে পারি। ক্রিমিয়া ও ডনবাসে বসবাসরত ইউক্রেনীয়দের জানমালের নিরাপত্তা আমার কাছে গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে অনেকে হয়তো ইউক্রেনে ফিরে আসতে চান। এসব অঞ্চলের জনগণ ও জনজীবনের নিরপত্তার স্বার্থে রাশিয়ার সাথে আপস কিংবা যুদ্ধ বিরতি হতেই পারে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *