মনে হচ্ছে সাকিব মানসিকভাবে বিধ্বস্তঃ নাজমুল হাসান পাপন
শুভ বার্তা স্পোর্টস ডেস্কঃ-
ছবিঃ সংগৃহিত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি জনাব নাজমুল হাসান পাপন বলেছেন যে- ” মনে হচ্ছে সাকিব আল হাসান বর্তমানে মানসিকভাবে বিধ্বস্ত। তার এখন বিশ্রামের প্রয়োজন। আর সে জন্য তাকে দুদিন সময় দিয়েছি। দুদিন বিশ্রাম নিয়ে সে জানাক, সে কি করবে? তারপর বোর্ড সিদ্ধান্ত নেবে। ”
তিনি আরো বলেছেন যে- “আইপিএলে সুযোগ পেলেও কী এই অজুহাত দিতেন সাকিব? সাকিবের এমন সিদ্ধান্তে আমরা মোটেও বিচলিত নই। ও হয়তো মানসিক, শারীরিকভাবে ডিস্টার্বড। ওর যদি সমস্যা হয় আমাদের জানাতে পারে। বিমানবন্দরে বলে না দিয়ে সে তো দিনের বেলায় আমাদের সঙ্গে আলোচনা করতে পারত। কোচের সঙ্গে কথা বলতে পারত। সুজনের সঙ্গে কথা বলতে পারত। হঠাৎ করে এভাবে চমক দেওয়া, কেন করছে—অনেকে এটা পছন্দ করেনি।”
উল্লেখ্য যে- সম্প্রতি সাকিব আল হাসান দেশের গণমাধ্যমকে বলেছেন যে- তিনি বর্তমানে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত রয়েছেন। কাজেই তিনি এখন দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চান না। সাকিব আল হাসানের এমন মন্তব্যের জবাবে বিসিবি সভাপতি জনাব নাজমুল হাসান পাপন আজ এমন মন্তব্য করেন।

