আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে বাজেভাবে হারলো বাংলাদেশ !!!
শুভ বার্তা স্পোর্টস ডেস্কঃ-
২৮ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ২৩:৪৫ মিনিট
ছবিঃ সংগৃহিত
আজ ২৮ ফেব্রুয়ারী ২০২২ইং রোজ সোমবার নিজেদের হোম সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে অত্যন্ত বাজেভাবে হারলো বাংলাদেশ। প্রথমে ব্যাট হাতে বাংলাদেশ ৪৬.৫ ওভারে সবগুলো উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ১৯২ রান।
জবাবে আফগানিস্তানের প্লেয়াররা হেসে-খেলে মাত্র ৪০.১ ওভার খেলে মাত্র তিন উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯৩ রান। ফলাফলে ৭ উইকেটে জয়ী হয় আফগানিস্তান। আর এর পেছনে মূল কারণ হলো- বাংলাদেশ টিমের প্লেয়ারদের খেলায় অবহেলা, গাফিলতি ও মাত্রাতিরিক্ত ক্যাচ মিছিং।
খেলাধুলায় হার-জিত থাকবেই, তাই বলে কি এরকম ভাবে হারতে হবে? আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের এমন সূচনীয় হারে এ যাত্রা তাদের আর আইসিসির র্যাঙ্কিংয়ে ছয়ে উঠা হলো না। সে যাইহোক, আগামীতে যেন বাংলাদেশ আরো ভালো ক্রিকেট খেলতে পারে সেদিকে সবারই নজর দেওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা।

