প্রায় পাঁচ লাখ ইউক্রেনীয় তাদের দেশ ছেড়ে পালিয়েছেঃ অ্যান্তোনিও গুতেরেস
শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
২৮ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ২৩:৫০ মিনিট
ছবিঃ সংগৃহিত
চলমান ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ প্রসঙ্গ টেনে এনে জাতিসঙ্ঘের মহাসচিব মিঃ অ্যান্তোনিও গুতেরেস বলেছেন যে- “ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধের জোর দাবী জানাচ্ছি।”
২৮ ফেব্রুয়ারী ২০২২ইং রোজ সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে ইউক্রেনে চলমান সংঘাতের বিষয়ে এক বিশেষ অধিবেশনে এসব দাবী করেন তিনি। এ সময় মিঃ গুতেরেস আরো বলেছেন যে- ” রাশিয়ার আগ্রাসন যথেষ্ট হয়েছে। ইউক্রেন-রাশিয়ার মধ্যকার যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত।”
তিনি আরো বলেছেন যে- “পরমাণু সংক্রান্ত ঘটনার সামান্য চিন্তাও কল্পনাতীত। পরমাণু অস্ত্র ব্যবহারের কোনো প্রকার যুক্তি এখানে থাকতে পারে না। জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুসারে প্রায় পাঁচ লাখ ইউক্রেনীয় তাদের দেশ ছেড়ে পালিয়েছে। দেশটিতে শিশুসহ বেসামরিক নাগরিকদের মৃত্যু সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। আর তাই এখনি এই মুহূর্তে ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধ বন্ধ হওয়া উচিত।”

