ইউক্রেন-রাশিয়া উভয়েই দ্বিতীয়বার আলোচনায় বসার জন্য সম্মত

শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
২৮ ফেব্রুয়ারী ২০২২ইং, সময়ঃ ২৩:৫৫ মিনিট
ছবিঃ সংগৃহিত

 

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে আজ ২৮শে ফেব্রুয়ারী ২০২২ইং রোজ সোমবার দু-দেশের প্রতিনিধিদের মধ্যে এক সমঝোতামূলক এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বেলারুশ সীমান্তে। আর ঐ বৈঠকে ইউক্রেন-রাশিয়া উভয়েই দ্বিতীয়বার আলোচনায় বসার জন্য সম্মত হয়েছেন।

রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা স্থিতিশীলতা আনতে ও যুদ্ধ থামানোর উদ্দেশে বেলারুশ সীমান্তে আজ যে বৈঠকে বসেছিলেন সেটি আপাতত শেষ হয়েছে বলে বিবিসি তার খবরে জানিয়েছে। বেলারুশের গণমাধ্যম বেল্টা নিউজের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যে- ” দ্বিতীয়বার আলোচনায় বসার জন্য দুই পক্ষই এখন পরামর্শ করতে তাদের নিজ নিজ দেশে ফিরে গেছে।”

কয়েক দিনের মধ্যেই দুই পক্ষ ফের আলোচনায় বসতে পারে। এ বৈঠকের আগে শান্তি আলোচনা নিয়ে কেউই খুব বেশি আশাবাদী ছিলেন না। তবে এখন পরিস্থিতি পাল্টে যেতে পারে অথবা রাশিয়া তাদের আক্রমণ বাড়িয়ে দিতে পারে। এর আগে গণমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছিল যে- “দুটি প্রধান দাবী নিয়ে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে গেছেন ইউক্রেনের প্রতিনিধিরা।”

বিবিসি তার প্রতিবেদনে আরো জানিয়েছিল যে- “সেই দাবীগুলোর প্রথমটি হলো অনতিবিলম্বে যুদ্ধবিরতির চুক্তি করা। দ্বিতীয়টি হলো ইউক্রেন থেকে রাশিয়ার সব সৈন্যকে প্রত্যাহার করে নেওয়া।” তবে ইউক্রেনের এ দাবীগুলোর বিষয়ে রাশিয়া কি জানিয়েছে সে বিষয়ে এখনো কোনো কিছু জানা যায়নি।

এদিকে এ বৈঠক চলার সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে কথা বলেন রাশিয়ার পুতিন। ফ্রান্সের এলিসি প্রাসাদ সূত্র জানিয়েছে যে- “পুতিনকে এখনই যুদ্ধ থামানোর ব্যাপার ব্যবস্থা নিতে বলেছেন ম্যাঁক্রো। কিন্তু মিঃ পুতিন এ বিষয়ে কোন কিছুই স্পষ্ট করেনি।” এখন এ দুদেশের মধ্যে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবার আগ মুহূর্ত পর্যন্ত দীর্ঘশ্বাস ফেলানো কিংবা অপেক্ষা করা ছাড়া যে ইউক্রেনিয়ানদের আর কিছুই করার নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *