নিউইয়র্কের এক পাতাল রেল স্টেশনে গোলাগুলিঃ আহত কমপক্ষে ২৯

শুভ বার্তা নিউইয়র্ক(যুক্তরাষ্ট্র) প্রতিনিধিঃ-
জাকারিয়া রহমান
ছবিঃ সংগৃহীত

আজ ১২ এপ্রিল ২০২২ইং রোজ মঙ্গলবার নিউইয়র্ক স্থানীয় সময় সকাল আনুমানিক ৮.৩০ মিনিটের সময় নিউইয়র্কের এক পাতাল রেল স্টেশনে আকস্মিক গোলাগুলির ঘটনা ঘটেছে। আর তাতে অন্তত ২৯ জন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে বিবিসি জানিয়েছে।

নিউইয়র্কের স্থানীয় সংবাদমাধ্যম গুলো জানিয়েছে যে- “নিউইয়র্কের সময় সকাল সাড়ে ৮টার দিকে থার্টি-সিক্সথ স্ট্রিটের সানসেট পার্ক স্টেশনে এই ঘটনা ঘটে।” উক্ত ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, বেশ কিছু যাত্রী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছেন যে- “রেল স্টেশনের ভেতরে কিছু অবিস্ফোরিত বোমাও পাওয়া গেছে। এই ঘটনায় পাতাল রেল ব্যবস্থার অন্তত চারটি লাইনে সমস্যা দেখা দিয়েছে। আমরা দ্রুতই ব্যবস্থা গ্রহণ করেছি এবং বর্তমানে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *