তুরস্কে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০ হাজারে যাওয়ার আশঙ্কা করছিঃ ইউএসজিএস

শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
তারিখঃ- ০৬ ফেব্রুয়ারী ২০২৩ইং রোজ সোমবার।
ছবিঃ- সংগৃহীত

আজ ০৬ ফেব্রুয়ারী ২০২৩ইং রোজ সোমবার ভোরে তুরস্কের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। সোমবার ভোরে দেশটিতে সাত দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর জেরে পার্শ্ববর্তী সিরিয়ায়ও বহু হতাহত হয়েছে।

তুরস্ক ও সিরিয়ায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে প্রায় ২৩০০ জনে গিয়ে দাঁড়িয়েছে। তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জনাব ফুয়াত ওকতাই বিশ্ব গণমাধ্যম গুলোকে জানিয়েছেন যে- ” ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় মোট ২ হাজার ৯৪২ জন নিহত হয়েছেন- যার মধ্যে তুরস্কে ১৫৫৬ জন ও সিরিয়ায় ১৩৮৬ জন।”

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে যে- “দেশটিতে কমপক্ষে ১৪০০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ৩৫০০ জন।” উল্লেখ্য যে- ইউএসজিএস ধারণা করছে, নিহতের সংখ্যা এক হাজার থেকে ১০ হাজারে পৌঁছার ৪৭ শতাংশ আশঙ্কা আছে। আর এক শ’ থেকে এক হাজার নিহতের হওয়ার আশঙ্কা রয়েছে ২৭ শতাংশ। তবে ১০ হাজার থেকে এক লাখে পৌঁছানোর আশঙ্কা আছে ২০ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *