তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬ হাজার ছাড়িয়েছে !!!
শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
তারিখঃ- ০৭ ফেব্রুয়ারী ২০২৩ইং রোজ মঙ্গলবার
ছবিঃ- সংগৃহীত।
গতকাল ০৬ ফেব্রুয়ারী ২০২৩ইং রোজ সোমবার ভোরে তুরস্কের দক্ষিণাঞ্চল এবং উত্তর-পশ্চিম সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬ হাজার ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার।
উল্লেখ্য যে- মঙ্গলবার রাতে বিশ্ব গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে দেখা যায় যে- শুধু তুরস্কেই নিহত হয়েছেন অন্তত ৪ হাজার ৫৪৪ জন এবং দেশটিতে আহতের সংখ্যা ২৬ হাজার ৭২৫ জন। হতাহত বাকিরা সিরিয়ার।
এদিকে তুরস্কের প্রেসিডেন্ট জনাব তাইয়েপ এরদোগান জানিয়েছেন যে- “সোমবারের এই ভূমিকম্পকে ১৯৩৯ সালের আরজিনক্যান ভূমিকম্পের পর ’সবচেয়ে বড় বিপর্যয়’ হিসেবে মনে করছি। আর স্মরণকালের ভয়াবহ এই ভূমিকম্পের জন্য তুরস্কে আগামী তিন মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করছি।”
আল-জাজিরার তথ্যমতে- “তুরস্ক ও সিরিয়া- দুটি দেশেই দুর্গত এলাকাজুড়ে এখনো উদ্ধারাভিযান চলছে। তবে গ্রাম ও শহরগুলোয় উদ্ধারকর্মীদের ধ্বংসস্তূপ অনুসন্ধানের সাথে সাথে হতাহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তুরস্ক সাহায্যের জন্য আন্তর্জাতিক আবেদন জানানোর পর বিশ্ব নেতারা সাহায্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন।”

